আহাদ তালুকদার আগৈলঝাড়া, (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় “আমরা ঘন্টা বাজাই” এক ব্যতিক্রম ধর্মী কর্মসূচীর মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আকর্ষন করলো
উপজেলার পশ্চিম সুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার ১২ ঘটিকার সময় বাংলাদেশ প্রতি বন্ধী উন্নয়ন সংস্থার (বিপিইউএস) উদ্যোগে পশ্চিম সুজনকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ের লক্ষ্যে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা দৃষ্টি আকর্ষন করলো নীতি নির্ধারক দের।
(উয়ি রিং দি বেল) নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবন্ধী ও অ-প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা ১ মিনিট ব্যাপী ঘন্টা, বাদ্যযন্ত্র, থালা, বাটি বাজিয়ে আওয়াজ তুলে, হাতে তালি ও স্বাক্ষর দিয়ে প্রতিকী কর্মসূচী পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি কনা দাস।
উল্যেখ্য আফ্রিকা, এশিয়া, ইউরোপ সহ ল্যাটিন রিকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। (উয়ি রিং দি বেল) নামক এই ক্যাম্পেইনে অংশ গ্রহন করেছে। এসময় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপ পরিচালক মিঠু মধু বলেন, এ বছর ।(উয়ি রিং দি বেল) এর মূল বার্তা হলো “আমরা চাই প্রতিবন্ধীসহ সকল শিশু বিদ্যালয়ে আসুক” যে সমস্ত প্রতিবন্ধী শিশুরা স্কুলে যেতে পারেনা তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবন্ধী, অ-প্রতিবন্ধী, শিক্ষক, অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করার জন্য এ কর্মসূচী পালন করা হয়েছে।
(উয়ি রিং দি বেল) ক্যাম্পেইনটি নেদারল্যান্ড ভি ত্তিক লিলিয়ান ফাউন্ডেশনের একটি উদ্যোগ যা সিসিডি এর স্থানীয় অংশীদার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) এর মাধ্যমে আগৈলঝাড়ায় বাস্তবায়ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মিঠু মধু উপ পরিচালক,সন্ধ্যা হালদার প্রজেক্ট সুপারভাইজার, বিদ্যালয়ের শিক্ষক স্মৃতিকণা দাশ, নমিতা কর, মাকসুদুলআলী খান সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এসএমসি সদস্যবৃন্দ, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকগন প্রমূখ।