• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আরইবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আরইবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সেবার মানোন্নয়ন, উন্নত র্কমপরিবেশ নিশ্চিতের মাধ্যমে র্কমর্কতা-র্কমচারীদরে সন্তুষ্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বদ্যিুৎ বিতরন ব্যবস্থা বিনির্মানে সকল বেষম্য/দ্বৈতনীতির অবসানর্পূবক আরইবি-পবিশ একীভূত করে অন্যান্য বিদ্যুৎ বিতরন সংস্থার ন্যায় রিফর্ম করাসহ সকল চুক্তিভিত্তিক অনিয়মিত র্কমচারীদরে নিয়মিত করার দাবীতে মানববন্ধন করেছেন আরইবি গোপালগঞ্জ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সোমবার দুপুরে শহরের কারারগাতি আরইবি অফিসের সামনে এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে সমস্ত কর্মকর্তা-কর্মচারীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। এ সময় সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার রহমান, ডিজিএম আবু আনাস মোঃ নাসের, এজিএম পলাশ মালাকার সহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন। #