• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় ডেঙ্গুতে ঔষধ কোম্পানির এরিস্টোফার্মার এরিয়া ম্যানেজারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ণ
বরগুনায় ডেঙ্গুতে ঔষধ কোম্পানির এরিস্টোফার্মার এরিয়া ম্যানেজারের মৃত্যু

সোহাগ হাওলাদার,বরগুনা:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনায় মো. জাকির হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

তিনি ঔষধ কোম্পানি এরিস্টোফার্মার
এরিয়া ম্যানেজার হিসেবে বরগুনায় কর্মরত ছিলেন। সোমবার গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে বাকেরগঞ্জ নামক স্থানে বসে তার মৃত্যু হয়।

জানা যায়, মো: জাকির হোসেন বরগুনা সদর উপজেলার দক্ষিণ হাজারবিঘা গ্রামের মৃত হানিফ মৃধার জ্যেষ্ঠ পুত্র। দুতিন দিন পূর্বে জ্বরে আক্রান্ত হলে সোমবার সন্ধ্যায় বরগুনা জেনারেল হাপাতালে ভর্তি করা হয়।

এবিষয়ে রোগীর সাথে থাকা তার শ্যালক সোহেল জানান, সোমবার সন্ধ্যায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যের অবনতি হওয়ায় এবং বরগুনা জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় রোগী জাকিরকে বরিশাল নিয়ে যাওয়ার পথে মারা যান। তিনি স্ত্রী, দুই সন্তান, ছোট ভাই ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।