সোহাগ হাওলাদার, বরগুনাঃ
বরগুনায় সরকারি সার্ভেয়ারের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১০ টায় কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু হয়।
বরগুনায় বৈষম্য বিরোধী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে অবস্থান ধর্মঘট পালন করা হয়।
এ সময় বরগুনার বিভিন্ন সরকারি অফিসে কর্মরত সার্ভেয়াররা জানান, ‘ডিপেস্নামা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করে সবাইকে দ্বিতীয় শ্রেণি ও ১০ম গ্রেডে বেতন স্কেল দেওয়া হলেও সারাদেশের সার্ভেয়ারদের করা হয়নি।’
২০২৩ সালের ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভায় ১০ম গ্রেডে উন্নীত করা জন্য সুপারিশ করা হলেও আজও তা বাস্তাবায়ন হয়নি। তাই আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বৈষম্য মুক্ত করে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত ও ১০ম গ্রেডে বেতন স্কেল করার দাবি জানাচ্ছি।
এবং ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শেষে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ রিয়াজ মাহমুদ, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মোঃ আজিজুল হক জীবন, আমতলী ভূমি অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল, এস এ শাখার সার্ভেয়ার মোঃ আলী হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।