• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ণ

আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার রাস্তার পাশে লাগানো সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলা বন কর্মকর্তা ও থানা-পুলিশ গিয়ে কেটে ফেলা গাছগুলো জব্দ করে।

স্থানীয়রা জানায়, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি রাস্তায় লাগানো সরকারি বিভিন্ন প্রজাতির ১০টি গাছ কেটে ফেলা হয়। রত্নপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইলের নেতৃত্বে এ সময় সঙ্গে ছিলেন রত্নপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া হাওলাদার, মিঠু হাওলাদার ও ফরিদ হালাদার। বিষয়টি জানালে উপজেলা বন কর্মকর্তা স্বপন হালদার পুলিশ নিয়ে সেখানে গিয়ে কেটে নেওয়া গাছগুলো জব্দ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা স্বপন দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকাকে বলেন,সড়কের পাশে সরকারি গাছ বিক্রি করার অধিকার কারো নেই, সরজমিনে গিয়ে দেখেছি সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।