• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের আগৈলঝাড়া রাজিহারে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ণ
বরিশালের আগৈলঝাড়া রাজিহারে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আহাদ তালুকদার, আগৈলঝাড়া, (বরিশাল)

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতের এক পুরোহিত কটুক্তি করায় আগৈলঝাড়া রাজিহার ইউনিয়নে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আসর নামাজ বাদ রাজিহার মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে রাজিহার বাজারে বিভিন্ন মসজিদের মুসল্লীরা সমবেত হয়ে মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে হাজার হাজার মুসল্লী বিক্ষোভ মিছিল করে।

এ সময় অত্র এলাকার ইমাম মাওলানা শফিকুল ইসলাম সাহেব বলেন আমার নবীকে নিয়ে যদি কেহ দুঃসাহস দেখায় এবং কটুক্তি করে তার জিভ আমরা কেটে ফেলবো আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানে রাজিহার বাজারের সামনে এলাকাটি কম্পিত হয়ে ওঠে। এ সময় মুসল্লীরা বলেন প্রয়োজনে নিজের জীবন দিয়ে নবীর সম্মানকে অক্ষুন্ন রাখবো। মুসল্লির আরও বলেন ভারতের যে পুরোহিত আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।