• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের সাভানা পার্কের পুকুর ও পার্ক ইজারা প্রদানের অনুমতি দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ
গোপালগঞ্জের সাভানা পার্কের পুকুর ও পার্ক ইজারা প্রদানের অনুমতি দিয়েছে আদালত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কের ভিতর অবস্থিত পুকুর ও পার্ক ইজারা প্রদানের অনুমতি দিয়েছে আদালত। মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশে দেন।

আদেশে বলা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কে প্রবেশ, রাইড, কটেজ, ফলবাগান ও পুকুর বছর ভিত্তিক দরপত্র আহবানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদানের করা হলো। ইজারা প্রদান অন্তে সংক্রান্ত প্রতিবেদন এই আদালতের মাধ্যমে দাখিল করার জন্য নিযোগকৃত রিসিভারকে নির্দেশ প্রদান করা হয়। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম নিযোগকৃত রিসিভার জেলা ম”স্য কর্মকর্তা এবং উপপিরচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জ পক্ষে অনুমতির আবেদন করেন (পারমিশন পিটিশন নম্বর-২৬৯/২০২৪)।

প্রসঙ্গত, ২০১৫ থেকে ২০২০ সালে র্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালীন সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এ পার্কে জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি করা হয়েছে দখল দখল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটি নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। #