স্টাফ রিপোর্টার:
বরিশালে মুক্তিযোদ্ধার ভোগদখলীয় জমি নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে আসছে প্রতিপক্ষরা সরোজমিনে দেখা যায় বরিশাল কালিবাড়ী রোড শীতলা খোলা সংলগ্ন মুক্তিযোদ্ধা এম জি জাকির ৬০ বছরের বসতঘর এবং পাশবর্তী জমি নিয়ে দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে আসছে প্রতিপক্ষ মৃত্যু মালেক কন্টাক্টদার ওয়ারিশ আলমগির গংরা।জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা হলে উচ্চ আদালত থেকে জমির রায় পান এম জি কবির (ভুলু)গং। উক্ত জমির হাল খাজনা ও জমির অনলাইন ডিসিয়ার এবং সৃজিত ২৬২৩৮ নং নামজারি খতিয়ানে ২১,৭০ শতাংশ জমির রেকর্ড রয়েছে এম,জি কবির( ভুল) গংদের নামে। স্বাধীনতার স্বপক্ষে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফিরে পেয়েছেন স্বাধীন বাংলাদেশ, তবুও মুক্তিযোদ্ধা এম জি কবির (ভুলু)। তিনি বলেন স্বাধীন করেছি ঠিকই কিন্তু আমি ও আমার পরিবার স্বাধীন ভাবে নিজ সাবকবলা জমিতে বসবাস করতে পারি না।একের পর এক ষড়যন্ত্র করে আসছে প্রতিপক্ষরা। এমনকি ৬০ বছরের কাঠের বসতঘর টি পূর্ন নির্মাণ করতে গেলে নানান রকম হয়রানি শিকার হন তিনি। মুক্তিযোদ্ধা এম জি কবির উর্ধতন প্রশাসনের প্রতি আহবান জানান যাহাতে প্রতিপক্ষদের হামলা মামলা ও নির্যাতনের হাত থেকে তিনি ও তার পরিবার নিরাপদে বসবাস করতে পারে তাহার জোর দাবি জানান তিনি।