স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ভারতের মহারাষ্ট্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে। গওহরডাঙ্গা কওমী মাদ্রাসার ব্যানারে এ কর্মসূচী পালন করে।
আজ বুধবার সকাল ১০টায স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লীরা মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে গওহরডাঙ্গা মাদ্রাসার সহ-সভাপতি মাওলানা কবিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুস সালাম, মাওলানা হাসমত উল্লাহসহ অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেন।
সাম্প্রদায়িক উস্কানিমূরক কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন এর তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রাখার স্বার্থে অনতিবিলম্বে রাষ্ট্রীয় নিন্দা জানানোর পাশাপাশি রামগিরি ও নিতেশ রানাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভারত সরকারকে কুটনৈতিক চাপ প্রদানের আহবান জানানো হয়। #