• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পূজার আরম্ভ হওয়ার পূর্বেই দুর্গামন্দিরে ভাংচুর।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪, ১৬:৪৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে পূজার আরম্ভ হওয়ার পূর্বেই দুর্গামন্দিরে ভাংচুর।

বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে দূর্গাপূজার প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাকেরগঞ্জ থানার ওসি মোঃ সফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তাকে বরিশাল পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। মন্দির ভাংগার অপরাধে জিজ্ঞাসাবাদের জন্য শামিম খান (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার সময় উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরী বাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, আগামী ৮ অক্টোবর মঙ্গলবার থেকে পাঁচ দিনব্যাপী শুরু হচ্ছে স্বারদীয় দূর্গাপূজা। উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর দেউরী বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। প্রতিমায় শুধুমাত্র রং করার কাজ বাকি ছিল। এরিমধ্যে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে ৩ টি প্রতিমার গলা ভেঙ্গে ফেলে দেয়। দেউড়ি বাড়ীর লোকজন সকাল ৬টার দিকে মন্দিরে গিয়ে এ ঘটনা দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করে।
ঘটনার পরপর বরিশালের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা,সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ও থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পশ্চিম শ্যামপুর দেউরী বাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক শংকর দেউরী জানান,তারা দীর্ঘ ১১ বছর যাবত এ মন্দিরে পূজা উদযাপন করে যাচ্ছেন। কখনো এরকম কোন ঘটনা ঘটেনি। অথচ এবছর তাদের মন্দিরের ৩ টি প্রতিমার গলা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য তিনি প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে বলেন, থানা পুলিশের কঠোর নজরদারি থাকলে এরকম কোন ঘটনা ঘটতোনা।
তিনি আরো বলেন,উপজেলায় পূজার মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল ৫ অক্টোবর থেকে সব মন্দিরে সিসিটিভি লাগানো হবে। এ সময় পর্যন্ত মন্দির ও প্রতিমার নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব ছিল।
নাম প্রকাশ না করার শর্তে দূর্গাপূজা মন্দির কমিটির একজন সভাপতি জানান, দুর্গাপূজা শুরুর পূর্বেই প্রতিমা ভাংচুর কোনভাবেই মেনে নেয়া যায় না। থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে তিনি মন্দির পরিদর্শন করেছেন।