এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা:
বানারীপাড়া উপজেলার বাইশারীর সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালের পুত্র বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ এবং একই উপজেলার মো. মাহাবুবুল হাসান বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন। গত ১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এদিকে এই নতুন কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।