• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪, ১৩:৫৫ অপরাহ্ণ
ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।

রিপোর্টার–এজাজ আল মাহমুদ সুজন।।

রিপোর্ট–আজ ৫ অক্টোবর (শনিবার) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। স্কটিশদের বিপক্ষে জয় এই ম্যাচে দলে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে মনে করেন জ্যোতি ,রাবেয়া ও দিশারা।। বাংলাদেশি এই ৩ তারকা ক্রিকেটার বলেছেন, স্কটল্যান্ডের বিপক্ষে জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এভাবে শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি।

১০ বছর পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। গত ৩ অক্টোবর, শারজায় উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য দল কতটা মুখিয়ে আছে সেটার জানান দিয়ে বাংলাদেশ টিমের ক্রিকেটাররা আরও বলেন: ইংলিশদের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে পুরো দল, ‘সবাই ভাবছে ইংল্যান্ড বিশেষ কিছু করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, নির্দিষ্ট একটা দিন আপনারও দিন। আপনি যদি সেই ম্যাচে ভালো করতে পারেন তাহলে কেউ জানে না কী ধরনের ফলাফল হতে পারে। আমাদের শুরুটা ভালো হয়েছে এবং আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে আমাদের দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছি।