• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা’য় শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগে আটক-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ণ
কুমিল্লা’য় শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগে আটক-১

আব্দুল্লাহ আল মানছুর,স্টাফ রিপোর্টার,কুমিল্লা:
কলেজ শিক্ষার্থীকে রাস্তা থেকে জোড় পূর্বক তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামী সাকিব আহম্মেদ কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ কর্তৃক গ্রেফতার। গত ২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন মেম্বার বাড়ীতে কলেজ শিক্ষার্থী ধর্ষণের ঘটনা ঘটে। বর্ণিত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কুমিল্লা দাউদকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০১ টি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৪, তারিখ-৩০/০৯/২০২৪। উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র‌্যাব-১১,সিপিসি-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১ এর অভিযানে ০৫ অক্টোবর(শনিবার) ভোর রাতে নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক সাকিব আহম্মেদ (২৪), পিতা-মোঃ রিপন মিয়া, সাং-হাসনাবাদ, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী ধর্ষণের ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে। স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা একজন ব্যবসায়ী। ভিকটিম দাউদকান্দি উপজেলার স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত ছিল। ভিকটিম কলেজে যাওয়া আসার সময় গ্রেফতারকৃত আসামী সাকিবের সাথে পরিচয় হয়। এরই প্রেক্ষিতে সাকিব ভিকটিমকে প্রেমের প্রস্তাবসহ বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু ভিকটিম উক্ত প্রস্তাব প্রত্যাক্ষান করলে আসামী সাকিব তাকে বিভিন্ন ধরণের হুমকি ধামকি সহ অপহরণের ভয় দেখায় এবং ভিকটিমের গতিবিধি অনুসরণ করতে থাকে। পরবর্তীতে গত ২০ সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকায় ভিকটিমের প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য কুমিল্লা দাউদকান্দি থানাধীন হাসনাবাদ এলাকায় পৌছালে আগে থেকে ওত পেতে থাকা আসামী সাকিব ও তার সহযোগীরা ভিকটিমকে অপহরণ করে মাইক্রোবাস যোগে গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন মেম্বারবাড়ীতে নিয়ে যায়। সেখানে পূর্ব হতেই আসামী সাকিব একটি রুম ভাড়া করে রাখে এবং গত ২০/০৯/২০২৪ তারিখ হতে ২৭/০৯/২০২৪ ইং তারিখ পর্যন্ত বিভিন্ন সময় ভিকটিমকে ঐ ভাড়া বাসায় আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে আসামী সাকিব ঐ বাসা থেকে পলায়ন করে আতœগোপনে চলে যায় এবং ভিকটিম মোবাইল ফোনের মাধ্যমে তার বাসায় যোগাযোগ করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। ধর্ষণ ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীকে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১১,সিপিসি-২ এর উপপরিচালক লে:কমান্ডার মাহমুদুল হাসান বলেন-সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় র‌্যাব-১১,সিপিসি-২ স্বল্প সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় উক্ত ঘটনার সাথে জড়িত ধর্ষককে নরসিংদী পলাশ হতে আটক করা হয়।