• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরের সাদীপুরে কন্যা শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ণ
ওসমানীনগরের সাদীপুরে কন্যা শিশু দিবস পালন

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে দাশস্ব ও মানব পাচারের বিরোধে সংগ্রাম (এফ এস টি আই পি) প্রকল্পের আওতায় ওসমানীনগরে কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। ৬ অক্টোবর ২০২৪ইং সাদীপুর ইউনিয়নের সাদীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র ভৌমিক। প্রকল্প প্রোগ্রাম অফিসার, ইজ্ঞিনিয়ার শরিফুল আলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাদীপুর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়াারম্যান সামসুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, প্রকল্পের সিলেট এর সহকারী কডিনেটর মোহাম্মদ ইউনুছ আলী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ওসমানীনগর উপজেলা কমিটির সভাপতি, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, সিনিয়র শিক্ষিকা ফৌজিয়া পারভিন, প্রবাসী বাদশা মিয়, নারী নেত্রী সালমা অক্তার লাভলী, সমাজসেবী রোকশানা বেগম। কন্যা শিশু দিবস এর আলোচনা সভার পূর্বে “বাল্য বিয়েই নারীর অগ্রযাত্রায় অন্তরায়” বির্তক প্রতিযোগিতা অনুষ্টিহ হয়। এতে পক্ষে ৯ম শ্রেনীর শিক্ষার্থী মেহেদী হাসান, সেজুতি দেবনাথ, সৈয়দ তাহমিদ, বিপক্ষে ৮ম শ্রেনীর শিক্ষার্থী সামিউর, সালমান, আতিয়া অংশ গ্রহন করেন। বির্তকে পক্ষ দল বিজয় লাভ করেন। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন মেহেদী হাসান। বির্তকে মডারেট হিসাবে দায়িত্ব পালন করেন শিক্ষিকা ফৌজিয়া পারভিন।“এফ এস টি আই পি” প্রকল্পের আওতায় ওসমানীনগর উপজেলার সাদীপুর, তাজপুর, গোয়ালা বাজার, দয়ামীর, উছমানপুর ইউনিয়নে মানব পাচার, বাল্য বিবাহ, ও নারী নির্যাতন প্রতিরোধে নানা কার্যক্রম বাস্তবায়ন করে হচ্ছে।