যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পৌর সভার পাটবাড়ী ও কাগজপুকুর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর পশ্চিম জেলা শাখার উদ্যোগে পূজা মন্দিরে নিরাপত্তা প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ৯অক্টোবর শুরু হতে যাওয়া আসন্ন স্বারদীয় দূর্গাপুজা নির্বিঘে উদযাপনে সহায়তার লক্ষ্যে মঙ্গলবার দুপুর জোহরবাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর পশ্চিম জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা দপ্তর সম্পাদক খালিদ ইবনে খলিল, বেনাপোল পৌর থানা সভাপতি তৌহিদুল ইসলাম, সেক্রেটারি মাহাদী হাসান শার্শা সভাপতি, সেক্রেটারিসহ নেতৃবৃন্দ শারদীয় দূর্গাপুজা নির্বিঘে পালনের লক্ষে শার্শা উপজেলার বেনাপোল পাটবাড়ী ও কাগজপুকুর পূজা মন্দিরে পূজা উদযাপন সভাপতিদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা ও থানা নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর পশ্চিম জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন । তিনি বলেন আমরা চায় হিন্দু মুসলিম ভাই ভাই। আমরা চায় সম্প্রতি। যেমন একটি মুরগির নিকট তার বাচ্চা গুলো নিরাপদ ঠিক আমাদের কাছে অমুসলিম (সংখ্যা লঘূ) থাকবে নিরাপদ।