• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে মহানবী (সাঃ) – কে  কটুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে জমইয়াতে হিযবুল্লাহর মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ণ
ভারতে মহানবী (সাঃ) – কে  কটুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে জমইয়াতে হিযবুল্লাহর মানববন্ধন 

 দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ সা.-কে কটুক্তি করার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায়  বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা ও পাঙ্গাশিয়া, বদরপুর ইউনিয়ন  শাখার উদ্যোগে পটুয়াখালী বরিশাল মহা সড়কের বদরপুর বাস স্টান্ড এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ পাঙ্গাশিয়া ইউনিয়ন শাখার সভাপতি, পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ ওসমান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওঃ কাজী আলাউদ্দিন , আলী আকবর খান, মাও. মোঃ মামুনুর রহমান, মাও. মুহাম্মদ  গোলাম মোস্তফা, মাও. মোঃ নেছার উদ্দীন,  মাও. মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে না হলে আমরা ভারত অভিমুখী লংমার্স কর্মসূচি ঘোষণা করবো।