যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) রোটার্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন কেমিকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সাব্বির ও সদস্য সচিব হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তানভীরুল হক।
বুধবার (৯ অক্টোবর) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী ইসমাঈল হোসেন এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি(এনএফটি) বিভাগের রেহনুমা তারান্নুম। যুগ্ম-সচিব পদে ইংরেজি বিভাগের কাব্য, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আলিফ, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী আশিক ও এনএফটি বিভাগের মহাসিন। অর্থ সম্পাদক পদে আসাদুল্লাহ আল গালিব। এছাড়া উক্ত কমিটিতে ভিন্ন ভিন্ন পদে ২৩ সদস্য দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান সাব্বির বলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহযোগিতায় আমরা আবারো নতুন করে যাত্রা শুরু করছি। বিশ্ববিদ্যালয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা ও নতু্ন নেতৃত্ব তৈরির জন্য কাজ করবে এই কমিটি। এছাড়া এই ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য সকল সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি।