• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত-১

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের চাপায় শিবু সরকার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন সাবেক মেম্বার স্বপন বিশ্বাস।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শত উপজেলার মান্দারতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার স.ম আরিফুর হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিবু বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী দক্ষিণ পাড়া গ্রামের মৃত অভিমুন্য বিশ্বাসের ছেলে।

গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার স.ম আরিফুর হক জানান, নিহত শিবু সরকার সাবেক মেম্বার স্বপন বিশ্বাসকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে বোড়াশী থেকে ঘোনাপড়ার দিকে যাচ্ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস মান্দারতলা এলাকায় মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক শিবু নিহত হন ও সাবেক মেম্বার স্বপন আহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত সাবেক মেম্বার স্বপন বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। #