• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, উলঙ্গ করে ভিডিও ধারণ! প্রাইভেট শিক্ষক আটক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ণ
দুমকিতে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, উলঙ্গ করে ভিডিও ধারণ! প্রাইভেট শিক্ষক আটক।

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের পরে মোবাইলে ভিডিও ধারণ’র অভিযোগে মো: শুভ হাওলাদার (২৪) নামের এক প্রাইভেট শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক শুভ পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের নলুয়ার আফালকাঠি এলাকার বাবুল হাওলাদারের ছেল।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার আঙ্গারিয়া  ইউনিয়নের আজিজুল হক হাওলাদারের ৯ম শ্রেণিতে পড়ুয়া ছেলে মো: ইয়াসিন দূর্জয় রাফিন। রাফিনের মা বাসায় অসুস্থ থাকার সুবাদে প্রাইভেট শিক্ষক শুভ রাফিনকে তার ভাড়া ভাসায় থেকে প্রাইভেট পড়তে বলেন। একপর্যায়ে গত মঙ্গলবার  রাতে শুভ  রাফিনকে জোরপূর্বক বলাৎকার করেন এবং উলঙ্গ অবস্থায় মোবাইলে ভিডিও ধারণ করে  বলেন, যদি কারও কাছে এ ঘটনা বলাবলি করো তাহলে ফেসবুকে ছেড়ে ভাইরাল করে দিবো।
পরেরদিন সকালে রাফিন বাসায় গিয়ে মায়ের কাছে সব বলে দেন। মা শিরিন আক্তার বাদি হয়ে বৃহস্পতিবার সকালে  দুমকি থানায় মামলা দায়ের করেন।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো: ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামীকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়েছে।