• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মটর সাইকেল চাপায় নারী নিহত, চালক আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মটর সাইকেল চাপায় নারী নিহত, চালক আহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মটোর সাইকেল চাপায় নাছিমা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এতে মটোর সাইকেল চালক রবিন (২০) গুরুতর আহত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে উজানী-রাহুথড়  সড়কের মুকসুদপুর উপজেলার উজানী দক্ষিনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাছিমা বেগম মুকসুদপুর উপজেলার উজানী দক্ষিণপাড়া গ্রামের লায়েক সরদারের স্ত্রী। আহত মটোর সাইকেল চালক রবিন উজানী গ্রামের আবুল খায়েরের ছেলে। 

মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুর উপজেলার উজানী দক্ষিনপাড়ায় উজানী-রাহুথড়  সড়ক পার হচ্ছিলেন নাসিমা বেগম। এ সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল নাছিমা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোটরসাইকেল চালক রবিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। #