স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিদ্যুতস্পর্শে সাহিদ মোল্যা (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহিদ মোল্যা (৩৮) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত হাসেম মোল্যার ছেলে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক হিটলার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সুত্রে জানাগেছে, আজ রোববার শ্বশুর বশার মোল্যার বাড়ীতে বেড়াতে আসে সাহিদ মোল্যা। সন্ধ্যার দিকে শ্বশুর বাড়ীতে বৈদ্যুতিক কাজ বরতে গেছে অসাবধানতাবশত ভাবে বিদ্যুতের তারে জড়িয়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
গোপালগঞ্জ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক হিটলার বিশ্বাস বলেন, বিদ্যুতস্পর্শে আহত সাহিদ মোল্যাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। #