হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কলারাই গ্রামে ১৫ অক্টোবর ২০২৪ইং সিলেট বিভাগেীয় তথ্য অফিসের উদ্যোগে ৩টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট বিভাগেীয় তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান। আলোচনায় অংশ গ্রহন করেন নিরাপদ সভাপতি, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, যুব নেতা তুহিন আহমদ রাহুল, নারী নেত্রী রোকেয়া বেগম, সুরমা বেগম, রাছরা বেগম, রাশিদা বেগম। সভা পরিচালনা করেন সিলেট বিভাগেীয় তথ্য অফিসের উচ্চমান সহকারী লেবাছ উদ্দিন। উঠান বৈঠকে নারীর শিক্ষা, চাকুরী, পুষ্টি, শিশু স্বাস্থ্য, টিকা, ডেঙ্গু, গর্ভকালিন সেবা, সরকারী সেবা সমুহ, জাতীয় বিভিন্ন কল সেন্টার নম্বার, প্রশিক্ষণ গ্রহন সম্পর্কে অবহিত করা হয়।