• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জ প্রেসক্লাব’র সাথে পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মিনহাজ’র মতবিনিমিয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রেসক্লাব’র সাথে পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মিনহাজ’র মতবিনিমিয়

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ১৩ বছর পর দেশে আগমন উপলক্ষে বালাগঞ্জ প্রেসক্লাব’র সাথে মতবিনিময় করেছেন পর্তুগাল বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক, এমসি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা শেখ খালেদ আহমদ মিনহাজ। গত সোমবার (১৪ অক্টোবর) দুপুরে তার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউয়িনের বাণীগাঁও শেখবাড়িতে তিনি এ মতবিনিময় করেন। এ সময় তিনি বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে বিশ্বের দেশে দেশে তার নিজের এবং দলীয় পক্ষ থেকে পালিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, আমরা চাই ভবিষ্যতে এ দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হোক। দেশের মানুষ নিরাপদে জীবনযাপনের অধিকার ভোগ করুক। তিনি সাংবাদিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, আমি বালাগঞ্জবাসীর জন্য কাজ করতে চাই, দোয়া চাই, ভালোবাসা চাই।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু। শেখ খালেদ আহমদ মিনহাজ’র সৌজন্যে মতবিনিময় ও মধ্যাহ্নভোজে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলী, সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ, কার্য নির্বাহী সদস্য মুহিব হাসান, রোটারিয়ান কবির আহমদ, আতাউর রহমান কাওছার এবং আবু তাহের প্রমুখ।কর্মরত, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।