• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ
ধর্মপাশায় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
অনাবাদি পতিত জমিতে চাষাবাদ, তেল ফসলের আবাদ বৃদ্ধি ও নির্বিঘ্নে বোরো ধান আবাদের লক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী বটতলা বাজারে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা রায়হান হোসেন,কৃষক অলিউর রহমান, কুতুব উদ্দিন,জালাল মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় কৃষকেরা নানাবিদ কারণে ব্রি ধান ২৮ ও ব্রি ধান ২৯ জাতের আবাদে উৎপাদন কমে যাওয়ায় তাঁরা ব্রি ধান ৮৮,৮৯, ৯২ ও ৯৬জাতের ধান আবাদ করবেন বলে কৃষি বিভাগের কর্মকর্তাদের কে মতবিনিময় সভায় অবগত করেন।#