• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ণ
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ :

অনৈতিক কর্মকান্ডের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকারকে (৫০) আটক করেছে পুলিশ। এসময় আরো ২ নারী ও ১ যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কোটালূপাড়া উপজেলার তারাশী গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাদেরকো আটক করা হয়।

অপর আটককৃতরা হলো, তৃষ্ণা মোল্লা (২৫), সুমি বেগম (২৮) এবং মহসিন উদ্দিন খান (২০)।

জানা গেছে, লক্ষ্মী সরকার তাড়াশী গ্রামের একটি ভাড়া বাসায় গত দেড় মাস ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকাবাসী মৌখিকভাবে কোটালীপাড়া থানা পুলিশকে অভিযোগ দিলে ভাড়া বাসা থেকে লক্ষ্মী সরকারসহ ওই দুই নারী ও এক পুরুষকে আটক করে পুলিশ।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে লক্ষ্মী সরকারকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ছাড়া দুই নারী ও এক পুরুষকেও আটক করা হয়েছে।