• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪, ১৩:২৯ অপরাহ্ণ
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

আব্দুল্লাহ আল মানছুর,স্টাফ রিপোর্টার,কুমিল্লা:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা প্রেস ক্লাবের ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর ২০২৪ইং) উপজেলা কমপ্লেক্সে চৌদ্দগ্রাম উপজেলা’য় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত সকল সাংবাদিক ও প্রেস ক্লাব সদস্যদের মৌখিক ভোটে দৈনিক ইত্তেফাক চৌদ্দগ্রাম প্রতিনিধি সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী-কে সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আবুল কালাম মজুমদার-কে সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক রেনেসাঁ’র নির্বাহী সম্পাদক সাংবাদিক মীর হোসেন মোল্লা-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
উক্ত সাধার সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এবং নতুন কমিটির নেতৃত্বে চৌদ্দগ্রাম উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্য অর্ন্তভূক্ত করার বিষয়েও সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত আহ্বায়ক কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলা’য় কর্মরত সাংবাদিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেন জানান- আহ্বায়ক কমিটির সভাপতি মাহবুবুর রহমান মিয়াজী।