মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইসলামপুর গ্রামের একটি বসতঘরের ভেতর থেকে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ১৫০টি ইয়াবা ট্যাবলেট ও ৮০০গ্রাম গাঁজাসহ শাহ জাহান (৪৫) ও রাজা মিয়া (৩০) নামের দুইজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুইজন মাদকব্যবসায়ীর বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামে।
ধর্মপাশা থানার এসআই মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মাদকব্যবসায়ী শাহ জাহান ও রাজা মিয়ার বিরুদ্ধে শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় একটি মামলা হয়েছে। ওইদিন সকালে ধর্মপাশা সিনিযর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই দুইজন মাদকব্যবসায়ীকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।#
১৮.১০.২০২৪