হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি:: দীর্ঘ ১৩ বছর পর গত ৩০ সেপ্টেম্বর দেশে আগত এমসি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, পর্তুগাল বিএনপির ১ম যুগ্ম আহবায়ক শেখ খালেদ আহমদ মিনহাজ সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্যে প্রত্যার্বতন করেছেন।
তিনি শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে হযরত শাহ জালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
দেশে অবস্থানকালে গত ১৪ অক্টোবর সকালে তিনি বালাগঞ্জ প্রেসক্লাব’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
একই দিন বিকালে তাঁর বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বাণীগাঁও শেখবাড়িতে তিনি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে মধ্যাহ্নোভোজের আয়োজন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দেশে অবস্থানকালে শেখ খালেদ আহমদ মিনহাজ দলীয় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। সময় স্বল্পতার কারণে সকলের সাথে সাক্ষাৎ করতে না পেরে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।