স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপির ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ও সহযোগী সংহঠনের নেতাকর্মীরা।
শনিবার রাতে জেলা শহরের পাচুড়িয়া এলাকার বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্য ডা. কেএম বাবর, সদর থানা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদল সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিএনপির কিছু সুবিধাবাদী নেতা সুবিধা নিতে পরীক্ষীত্ব নেতা বিএনপির ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় ছিলোনা তখন স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামীলীগের সাথে আতাত করে নানান ব্যাবসা বানিজ্যেসহ বেশ মোনাফা নিয়েছে সে সময়ে বিএনপির স্থানীয় তুনমূল নেতাকর্মীদের ছায়া দিয়ে রেখেছেন সেলিমুজ্জামান সেলিম।
বক্তারা আরো বলেন, যখন আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে তখন গোপালগঞ্জে বিএনপি মাথা চাড়া দিয়ে ওঠারপর যারা দুঃসময়ে দলের সাথে ছিলোনা তারা এখন সেলিমকে নিয়ে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তার বিরুদ্ধে নানান অপপ্রচার চালিয়ে দলের কাছে তার ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। এ অপপ্রচার বন্ধ করা না হলে উচিত জবাব দেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়।
প্রসঙ্গত, শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার ভাবরাশুর ইউনিয়নের কালীনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির নাম ভাঙ্গিয়ে সেলিমুজ্জামান সেলিম এলাকার সাধারন মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ্। #