• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে ইউএনও’র সাথে নবনির্বাচিত শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ১২:১৩ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে ইউএনও’র সাথে নবনির্বাচিত শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময়।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন’র সাথে নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নূরুন্নবী মোঃ ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিরন’র নেতৃত্বে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন ।

শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ না থাকা এবং বিদ্যালয়ে যাতায়াতের ভালো রাস্তা না থাকা সহ শ্রেণিকক্ষে পাঠদানে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয়ের সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।