স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চান্দার বিল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে মুকসুদপুর উপজেলার কাঁশালিয়া ইউনিয়নের বেতগ্রাম এলাকার চান্দার বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এখন পযর্ন্ত ওই নারীর নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
ওসি মো. মোস্তফা কামাল জানান, বেতগ্রাম এলাকার চান্দার বিলে ওই অজ্ঞান্ত নারীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সহায়তায় ওই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, ওই নারীর নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও জানান ওসি। #