হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৪অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।উক্ত অনুষ্ঠানটি এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর এরিয়া ম্যানেজার আহম্মদ হোসেন চৌধুরী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ এর ৭ নং ওয়ার্ড সদস্য জনাব জয়দীপ চন্দ দাস,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ।পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শিত হয়।
আরও উপস্থিত ছিলেন মনিটরিং এন্ড ডকুমেন্টেশন মে: নাহিদুজ্জামান, ইউনিয়ন সুপারভাইজার এমরান হোসেন ও তানহাজ,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দপ্তরের ঠিকাদারগণ প্রমুখ।বক্তারা বলেন, হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নিয়ম মেনে হাত পরিস্কার করলে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়।এতে আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ অনুভব করতে পারি।