• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ণ
সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আসাদুল ইসলাম, সুন্দরগঞ্জ

গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে এক সভায় ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
গঠন করা হয়।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন মোশাররফ হোসেন বুলু আহ্বায়ক, জাহিদুল ইসলাম জাহিদ যুগ্ম-আহ্বায়ক ও একেএম শামসুল হক সদস্য সচিব ও সাখাওয়াত হোসেন মিলন, সুদীপ্ত শামীম, মিজানুর রহমান ও সাইফুল আকন্দ সদস্য।

এর আগে গত মঙ্গলবার (২২ অক্টোবর) সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন
বুলুর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সুনামক্ষুন্নসহ সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার সদস্যকে সকল ধরনের
পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিস্কৃতরা হলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল
ইসলাম অবুঝ, সহ-সভাপতি শেখ মামুন উর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক ও
কোষাধ্যক্ষ লিয়ন ইসলাম রানা।

পরে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়।