আব্দুল্লাহ আল মানছুর,স্টাফ রিপোর্টার,কুমিল্লা:
কুমিল্লা’য় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর ইপিজেড ১নং প্রধান গেইট এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি.মহিনুল ইসলাম। আটকৃত ছাত্রলীগ নেতার নাম মহসিন আলম খান। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের কলাবাগান এলাকার চুন্নমিয়া ওরুফে ছন্দু মিয়ার পুত্র মহসিন আলম খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আটকৃত ব্যক্তি কোতয়ালী থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া গ্রামে তাহার নিজ বাসায় আত্মগোপনে ছিল। ওসি মহিনুল ইসলাম বলেন- মহসিন আলম খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।