• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ণ
৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন

রিপোর্টার–এজাজ আল মাহমুদ সুজন ।।

রিপোর্ট–বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতি আয়োজিত এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪।
ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ,, বৈষম্যহীন বাংলাদেশ,, এই স্লোগানকে সামনে রেখে আজ সকাল ৯ টায় স্থানীয় শিল্পকলা একাডেমিতে,, প্রফেসর মোহাম্মদ ইউনুছ আলী সিদ্দিকী,, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন,, জনাব মোঃ শওকত আলী বিভাগীয় কমিশনার বরিশাল বিভাগ,, বরিশাল। অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শহিদুল ইসলাম,, উপ-পরিচালক,, শারীরিক শিক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা, সম্পাদক বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, জনাব মোঃ মনজুর মোরশেদ আলম ,উপ পুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল,, জনাব মোঃ শফিকুল ইসলাম পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল,, জনাব প্রফেসর মোঃ শাহ আলমগীর চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা,, জনাব প্রকৌশলী মোঃ রকিবুল্লাহ চেয়ারম্যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা,, জনাব প্রফেসর মোহাম্মদ জাকির আহমেদ চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট,, জনাব প্রফেসর মোঃ আবু তাহের চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ,, জনাব মোঃ আবুল ফজল মীর আঞ্চলিক পরিচালক যুগ্ম সচিব আঞ্চলিক কার্যালয় কারিগরি শিক্ষা অধিদপ্তর বরিশাল,, জনাব মোঃ দেলোয়ার হোসেন জেলা প্রশাসক বরিশাল জেলা,, জনাব মোঃ বেলায়েত হোসেন পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি বরিশাল,, জনাব প্রফেসর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন আঞ্চলিক পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল,, জনাব সাইদুল ইসলাম জেলা কর্মকর্তা বরিশাল। অনুষ্ঠান সূচিতে সকাল ৯ টায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবর্গ আসন গ্রহণ করেন এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করা হয়,, ৯ঃ১০ এ অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ৯:১৫ তে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পতাকা মঞ্চে গমন করেন ৯:২০ এ জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি,, দাবা ও সাঁতার এই তিনটি বিষয়ে অন্তর্ভুক্ত থাকছে। কাবাডি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে স্থানীয় বেল্স পার্ক ময়দানে ,,দাবা টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে স্থানীয় বরিশাল জেলা স্কুল ইনডোরে এবং সাঁতার প্রতিযোগিতার সবগুলো ইভেন্ট অনুষ্ঠিত হবে স্থানীয় ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় কম্পাউন্ডে।