• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ ১৩ মামলার পলাতক আসামি তাহিন শেখকে (২৬) গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত তাহিন শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে।

ওসি খোরশেদ আলম বলেন, তাহিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল তাহিন শেখ। এসব বিষয়ে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ১৩ টি মামলা হয়। এরমধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোল্লাহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শনিবার আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। #