• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,যুব সমাজের আস্থা ব্যারিস্টার মারুফ ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,যুব সমাজের আস্থা ব্যারিস্টার মারুফ ইব্রাহিম

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৭ অক্টোবর রবিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির নির্বাহী কমিটি অন্যতম সদস্য ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশের নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলা সড়ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোরহানউদ্দিন পৌরসভার উত্তর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
এর আগে রবিবার সকালে উপজেলা বিএনপির নিজ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বিএনপির যুব অঙ্গসংগঠন, এই সংগঠনের প্রতিষ্ঠা বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, তখন তিনি কেবল একটি সংগঠন তৈরি করেননি, বরং একটি নতুন আশা, একটি নতুন তরুণ প্রজন্মের স্বপ্নকে আলোর দিকে নিয়ে আসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা ছিল বাংলাদেশের যুবসমাজকে একটা স্বপ্নের সংগঠনের ছায়াতলে আনার একটি চমৎকার প্রয়াস।

তিনি আরো বলেন,সকল প্রকার অপশক্তি করে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের অঙ্গ সংগঠনের যুবদলের নেতারা কাজ করে যাচ্ছে,বোরহান উদ্দিনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপির আহবায়ক মাহফুজা সুলতানার নেতৃত্বে উপজেলা বিএনপি সকল অপশক্তিকে রুখে দেবে,এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকবর হোসেন,উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,যুগ্ন আহবায়ক নাসিম কাজী,সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আজম উপজেলা বিএনপি সদস্য সচিব,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,পৌর যুবদলের সদস্য সচিব জাফর মৃধা প্রমুখ।