• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
মোহাম্মদপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সারাদেশের হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে মাক্স পরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিলটি মোহাম্মদপুর রিং রোডের জাপান গার্ডেন সিটির সামনে থেকে শুরু হয়ে আদাবর থানা সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা সাকিল ইসলাম গোলাম রাব্বির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন। তবে মিছিলে অংশগ্রহণকারীদের মুখে মাস্ক থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। মিছিলের নেতৃত্ব দেওয়া রাব্বি সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের অনুসারী।