• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নবনির্বাচিত বিআরডিবি চেয়ারম্যানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ
গৌরনদীতে নবনির্বাচিত বিআরডিবি  চেয়ারম্যানের মতবিনিময়

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান ও বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক সোহানুর রহমান সোহাগের সাথে মতবিনিময় সভা করেছেন হাপানিয়া-শরিফাবাদ গ্রামের স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার রাতে উপজেলার হাপানিয়া-শরিফাবাদ ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বিএনপি নেতা আব্দুর রহিম হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ। যুবদল নেতা হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক এইচএম নাসির উদ্দিন, বিএনপি নেতা আকতার হাওলাদার, ছাত্রদল নেতা কাইয়ুম হাওলাদার প্রমূখ।