• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ
গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে জুলাই বিপ্লব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ বাপ্পি সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক রাজারাম সাহা, গোপাল চন্দ্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোরশেদ হাসান সহ অন্যান্যরা।