• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড বরিশাল মহানগর কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ণ
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড বরিশাল মহানগর কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, বরিশাল মহানগর কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ২৭ অক্টোবর বাদ মাগরিব বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর ভিআইপি মেহমানখানায় বরিশাল মহানগরে বোর্ডের আওতাধীন মাদরাসা সমুহের পরিচালক ও বোর্ডের উর্ধ্বতন দায়িত্বশীলদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সর্বসম্মতিক্রমে মুফতী মাসউদ হাসান ফিরোজকে সভাপতি, মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদিকে সহ সভাপতি, হাফেজ মাওলানা নাসির উদ্দিন নাইসকে সেক্রেটারি ও মুফতী মাসুদ হাসানকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন চূড়ান্ত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের নাম অচিরেই ঘোষনা করা হবে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বোর্ডের উপ-মহাপরিচালক (প্রশাসন ও এস্টেট) মাওলানা মুহাম্মাদ শামসুদদোহা তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা আবুল কালাম আজাদী সাহেব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিদর্শন কর্মকর্তা সৈয়দ খলিলুর রহমান ও ইব্রাহীম হোসাইন মৃধা , সাংগঠনিক কর্মকর্তা বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের পরিদর্শন বিভাগের পরিচালক মাওলানা খাইরুল আলম সিদ্দিকী, উপ-পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক, চরমোনাই জামীয়ার মুহাদ্দিস মুফতী ইব্রাহীম লক্ষ্মীপুরী, সিনিয়র শিক্ষক মুফতী রহমাতুল্লাহ চাঁদপুরী, বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা সালমান শরীফ ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, বরিশাল জেলা কুরআন শিক্ষা বোর্ডের সেক্রেটারি মাস্টার নূরুল হক মিঞা প্রমুখ। ###