• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় বিএনপির চিঠি ও সিদ্ধান্তের প্রতিবাদ জয়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ১৫:৫২ অপরাহ্ণ
কেন্দ্রীয় বিএনপির চিঠি ও সিদ্ধান্তের প্রতিবাদ জয়ের

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুরকে (ভিপি নুর) পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকায় সহযোগিতা করতে বিএনপির নেতা–কর্মীদের নির্দেশ দেওয়া হয়। গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠি নিয়ে চলছে নানা আলোচনা। নুরকে সহযোগিতার জন্য কেন্দ্র থেকে নির্দেশনার পর চটেছে তৃণমূল বিএনপি। দলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে তৃণমূল বিএনপির অনেকে নেতাকর্মী। দশমিনা উপজেলা বিএনপির তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী দলের সিদ্ধান্ত মানতে নারাজ। দলের ওই চিঠি ও সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ন সাধারণ সম্পাদক হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয়। জয় বলেন, ভিপি নুরের মত নেতার কথিত জনসভার জন্য দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির টেস্ট পরীক্ষা পরিবর্তন হয়েছে। যা একটি নিন্দনীয় ঘটনা। পরীক্ষা সময় নির্ধারিত ছিল দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা। কিন্তু ভিপি নুরের কথিত জনসভা থাকায় তা পরিবর্তন করে সকাল ১০ টা থেকে দুপুর ১টা করা হয়েছে। এতে বোঝা যায় দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি তার শ্রদ্ধা কতটুকু। জয় বলেন, কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভিপি নুরকে সহযোগিতার জন্য যে চিঠি দিয়েছেন তা দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ, জোটবদ্ধ আন্দোলন মানে এই নয় যে চালচুলো বিহীন নেতা ও দলকে বিএনপি জোটবদ্ধ করে প্রতিষ্ঠিত করবে। যার যার যোগ্যতা ও দক্ষতা দিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় নিজেকে প্রতিষ্ঠিত করবে। এই মুহুর্তে এইসব নেতারা যদি এলাকায় গিয়ে সমাবেশ করে তাহলে ১০/২০ জন লোকও পাবেনা। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কেন্দ্রীয় নেতাদের চিঠি চালাচালির আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়া উচিত।