• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর উপর হামলা ও কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল বরেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

আজ মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ কর্মসূচীতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

পরে সেখানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, যুগ্ম—সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ তালুকদার, শ্রমিক দল নেতা হাইউল নিজামীস
বক্তব্য রাখেন।

দ্রুত এস এম জিলানীর উপর হামলা ও কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যা মামলার আসামীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর ওপর হামলা এবং হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার নিহত ও প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। পাশাপাশি দোষীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। #