স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মিনিট্রাক উল্টে সুমন মালো (৩৮) নামে ট্রাক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
আজ বুধবার (৩০ ট্রাঅক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকার এস এম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসেম মোল্লা দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ট্রাক চালক সুমন মালোর বাড়ি ঢাকা জেলার আশুলিয়া থানার নয়ারহাট গ্রামে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসেম মোল্লা বলেন, একটি খালি মিনিট্রাক (ঢাকা মেট্রো-ন ১২-০৬৮০) নিয়ে ঢাকা থেকে নড়াইল যাচ্ছিলেন সুমন মালো। এসময় ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সুমন নিহত হন ও সোহাগ মিয়া গুরুতর আহত হন। নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনিপক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #