• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে চাঁদার দাবীতে পার্কে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে চাঁদার দাবীতে পার্কে হামলার অভিযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ এক লাখ টাকা চাঁদার দাবীতে বরিশালের গৌরনদী ফারিহা পার্কে হামলা চালিয়ে ভাংচুর ও পার্ক পরিচালককে দুই দফায় হাতুরি পেটা করা হয়েছে। গুরুত্বর আহত পার্ক পরিচালক ফজলুল করিম সন্যামতকে (৩৫) উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার ফারিহা পার্কে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ফজলুল করিম বুধবার সকালে অভিযোগ করে বলেন, গত ৫ আগষ্টের পর থেকে ফারিহা পার্ক লিজ নিয়ে পরিচালনা করে আসছি। মঙ্গলবার সাড়ে এগারটার দিকে চারজন যুবক পার্কে এসে বিনা টিকিটে ঢুকতে চায়। পার্ক কর্মীরা তাদেরকে টিকিট কেটে ঢুকতে বললে কর্মীদের গালিগালাজ করে। একপর্যায়ে ওই যুবকরা টরকী সুন্দরদী মহল্লার বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রোকনুজ্জামানের ঘনিষ্ট সহযোগী মিন্টু সন্যামতকে খবর দেয়। এসময় মিন্টু সন্যামত তার দলবল নিয়ে পার্কে এসে ভাংচুর চালায় এবং আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করে। অন্যথায় পার্ক বন্ধ রাখতে বলে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় মিন্টু ও তার সহযোগীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে আমাকে রক্তাক্ত জখম করে। আমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার সময় হাসপাতাল গেটে দ্বিতীয় দফায় আমার ওপর হামলা চালানো হয়। অভিযোগ অস্বীকার করে মিন্টু সন্যামত বলেন, আমার এক আত্মীয় তার বন্ধুদের নিয়ে পার্কে ঘুরতে যায়। এসময় পার্কের কর্মীরা তাদের সাথে খারাপ আচরন করে। বিষয়টি জানতে গিয়ে আমিও পার্ক পরিচালক ও কর্মী দ্বারা হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।