• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাসায় নেই কেউ, অতঃপর……….

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪, ১৪:০৪ অপরাহ্ণ
বাসায় নেই কেউ,   অতঃপর……….

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাসার কেউ কর্মস্থলে, কেউ বা স্কুলে। আর এমন সুযোগের সদ্ব্যবহার করে প্রায় সাড়ে ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে একদল চোর।

আজ রোববার (১ ডিসেম্বর) দিনে দুপুরে এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জ পৌরসভার পাঁচুড়িয়া এলাকার আনওয়ার হোসেন মজুমদারের বাসায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আনওয়ার হোসেন মজুমদার জানান, আজ রবিবার সকাল ৯টার দিকে ঘরে তালা মেরে পরিবারের সবাই কর্মস্থলে যান ও বাচ্চারা স্কুলে যায়। পরে বেলা ১টার দিকে লোকজন আসলে দেখেন গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখেন আলমারী ও শোকেজ ভেঙ্গে প্রায় ১২ লাখ টাকা মূল্যে ৮ জোড়া কানের দুল, লকেটসহ ৫টি চেইন, ২টি গলার হার, ৪টি নাক ফুল, ৭টি আংটি ও ২টি চুড়িসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৪৫ হাজার টাকার মূল্যের ১টি গলার হার, ৩ জোড়া কানের দুল, ১টি চেইন, ১টি নেকলেস, ২টি অংটি, ২টি চুড়ি, ১টি সীতা হার ও ১টি অংকার সেটসহ ২০ ভরি রূপার গহনা লুট করে পালিয়ে যায় একদল চোর।

পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মির সাজেদুর রহমান জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। #