• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ১৬:৫৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদে উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদে উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ পৌর এলাকার চাপাইল পোদ্দারের চর গ্রামের ডোবা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনা শোনার পর গোপালগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান জানান, সন্ধ্যায়
চাপাইল পোদ্দারের চর গ্রামের একটি ডোবায় অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহেদর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে এখানে ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টির তদন্ত করা হচ্ছে। #