স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের ধাক্কায় ত্রিমন বালা ( ৩০) নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইজিবাইক চালক ত্রিমন বালা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রামের সৌমেন বালার ছেলে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা বরিশালগামী নয়ন পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মারা যায়।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে হাড়িতে নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান। #