মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি উপলক্ষে চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। উপজেলা পরিসংখ্যান কার্যালয় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে আটজন সুপার ভাইজার ও ৪২জন তথ্য সংগ্রহকারী অংশ নেয়। প্রশিক্ষণ শুরুর আগে প্রধান অতিথি হিসেবে এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা শুমারি কোঅর্ডিনেটর হারিকুল ইসলাম ও জোনাল অফিসার সজীব আহমেদ। আগামী ১০ডিসেম্বর থেকে এ উপজেলায় অর্থনৈতিক শুমারি শুরু হবে এবং তা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। #
০৫.১২.২০২৪