• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শুরু হয়েছে ৪ দিনব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ডের আন্ত:কলেজ খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে শুরু হয়েছে ৪ দিনব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ডের আন্ত:কলেজ খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শুরু হয়েছে ৪ দিনব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ডের আন্ত:কলেজ খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা।

‘সুস্থ দেহ সুস্থ মন, মান সম্মত শিক্ষা আর্জন’ এ প্রতিপাদ্যে আজ রোববার (৮ ডিসেম্বর) সকালে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে এ আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদরা শপথ গ্রহন করে অলিম্পিক মশাল প্রজ্জ্বলন করে মাঠ প্রদক্ষিণ করেন। এ প্রতিযোগীতায় ১৩টি ইভেন্টে জেলার ৩৭টি কলেজের ৪’শ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। আগামী বুধবার (১১ ডিসেম্বর) এ প্রতিযোগিতা সমাপ্ত হবে। #